কাউন্টারে বিক্রি, স্টকের হিসাব আর বাকি খাতা।
বাংলাদেশের দোকান আর ফার্মেসির জন্য বাংলায় বিক্রির সফটওয়্যার, ইন্টারনেট গেলেও চলবে।
যা যা করবে
আজকের পরিকল্পনা। আপনাদের কথা শুনে বদলাতে পারে।
দ্রুত বিক্রি
বারকোড স্ক্যানার বা ফোনের ক্যামেরায় স্ক্যান করুন; A4 বা থার্মাল মেমো প্রিন্ট করুন।
ঠিকঠাক স্টক
কেনায় স্টক বাড়ে, বিক্রিতে কমে, কম হলে সতর্ক করে।
সাইজ ও রং
ব্র্যান্ড, ক্যাটাগরি, একক আর সাইজ-রঙের মতো ভ্যারিয়েন্টসহ পণ্য।
মেয়াদের খেয়াল
মেয়াদ শেষ হওয়ার আগেই দেখুন কোনটা শেষ হতে চলেছে।
বাকি খাতা
কাউন্টারে আংশিক টাকা নিন; বাকিটা কাস্টমারের খাতায় ওঠে।
সাপ্লায়ার ও কেনা
কেনাকাটা আর কোন সাপ্লায়ারকে কত দিতে বাকি, তার হিসাব।
ফেরত
পণ্য ফেরত নিন; স্টক আর টাকার হিসাব নিজেই ঠিক হয়।
গোপনে কিছু মোছা যায় না
ভুল ইনভয়েস বাতিল করে নতুন করে দিতে হয়, মোছা যায় না।
কারণসহ স্টক ঠিক করা
কারণ লিখে স্টক ঠিক করুন; কে করলেন তার রেকর্ড থাকে।
নগদ ও ব্যাংক
প্রতিটি বিক্রি নগদ বা ব্যাংক হিসাবে ওঠে, প্রতিটির আলাদা খাতা।
ইন্টারনেট ছাড়াও
ইন্টারনেট গেলেও বিক্রি চলে; পরে মিলিয়ে নেয়।
দৈনিক রিপোর্ট
দিন শেষে বিক্রি, লাভ, আয়, ব্যয় আর হাতে নগদ।
কাদের জন্য
- মুদি ও জেনারেল স্টোর
- ফার্মেসি
- শোরুম ও বুটিক
- একাধিক কাউন্টারের দোকান
ঠিকভাবে বানাতে সাহায্য করুন
আজ কীভাবে কাজ করেন আর কোথায় আটকে যান, জানান। প্রতিটি বার্তা আমরা পড়ি।
প্রশ্ন
POS কবে চালু হবে?
ওপরে নম্বর দিন, চালুর দিন একটা SMS পাঠাব।
দাম কত হবে?
দাম আর প্যাকেজ জানানো হবে চালুর সময়। আগে জানতে ওপরে নম্বর দিন।
বাংলায় থাকবে?
হ্যাঁ। প্রতিটি পর্দা বাংলা আর ইংরেজিতে।
চালাতে কী লাগবে?
কম্পিউটার, ফোন বা ট্যাব। সার্ভার কেনা বা দেখাশোনার ঝামেলা নেই।
POS-এর প্রথম ঝলক
পয়েন্ট-অব-সেল ড্যাশবোর্ডের প্রাথমিক পর্দা। চালুর আগে ডিজাইন বদলাতে পারে।

