চেম্বারের সিরিয়াল, রোগীর প্রেসক্রিপশন।
ডাক্তারের চেম্বারের জন্য: ডাক্তারের সিরিয়াল আর প্রেসক্রিপশন, রোগীর জন্য অ্যাপয়েন্টমেন্ট আর তথ্য দেখার অ্যাপ।
যা যা করবে
আজকের পরিকল্পনা। আপনাদের কথা শুনে বদলাতে পারে।
সিরিয়াল বুকিং
রোগী খালি সময় বেছে নেন; একই সময়ে দুজনের বুকিং হয় না।
পরিষ্কার অবস্থা
প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে দেখায়: অনুরোধ, নিশ্চিত, সম্পন্ন বা বাতিল।
প্রেসক্রিপশন
ওষুধ, ডোজ আর কতদিন, গোছানো প্রেসক্রিপশনে; প্রিন্ট বা শেয়ার।
রোগীর ইতিহাস
আগের ভিজিট আর ক্লিনিক্যাল নোট এক জায়গায়।
রোগীর অ্যাপ
রোগী নিজের অ্যাপয়েন্টমেন্ট আর তাঁর সাথে শেয়ার করা তথ্য দেখেন।
রোগীর সিদ্ধান্ত
সম্মতি ছাড়া তথ্য শেয়ার হয় না; ডাক্তার শুধু নিজের রোগী দেখেন।
কাদের জন্য
- নিজের চেম্বারের ডাক্তার
- একাধিক ডাক্তারের চেম্বার
- চেম্বারের সহকারী
- রোগী ও পরিবার
ঠিকভাবে বানাতে সাহায্য করুন
আজ কীভাবে কাজ করেন আর কোথায় আটকে যান, জানান। প্রতিটি বার্তা আমরা পড়ি।
প্রশ্ন
ডাক্তার · রোগী কবে চালু হবে?
ওপরে নম্বর দিন, চালুর দিন একটা SMS পাঠাব।
দাম কত হবে?
দাম আর প্যাকেজ জানানো হবে চালুর সময়। আগে জানতে ওপরে নম্বর দিন।
বাংলায় থাকবে?
হ্যাঁ। প্রতিটি পর্দা বাংলা আর ইংরেজিতে।
চালাতে কী লাগবে?
কম্পিউটার, ফোন বা ট্যাব। সার্ভার কেনা বা দেখাশোনার ঝামেলা নেই।